মোদী মন্ত্রিসভায় বড় ধাক্কা, জোড়া ইস্তফায় তোলপাড় রাজনীতি!
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী এল মুরুগান তাঁর মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ—উভয় পদ থেকেই পদত্যাগ করেছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ইস্তফার সিদ্ধান্তের কথা জানানোর পাশাপাশি সমাজমাধ্যমেও নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তামিলনাড়ুর এই বিজেপি নেতা।সেখানে তিনি উল্লেখ করেছেন যে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল স্তরে দলের সাংগঠনিক কাজকে শক্তিশালী করতে এবং কর্মীদের পাশে দাঁড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
একজন দিনমজুরের সন্তান থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ দেওয়াকে জীবনের সেরা প্রাপ্তি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী ও তামিলনাড়ুর মানুষের সেবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মুরুগান।এর আগে জর্জ কুরিয়ন ও রবনীত বিট্টুর মতো নেতারাও সংগঠনের কাজে মনোনিবেশ করতে পদত্যাগ করেছিলেন।পরপর এই পদত্যাগের ঘটনায় মোদী মন্ত্রিসভায় নতুন করে রদবদলের ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।