ব্যক্তিগত ট্র্যাজেডি পেরিয়ে কতদূর পড়াশোনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী?

বার্তা ডেস্কঃ

দাদা রাহুল গান্ধীর পাশাপাশি বর্তমানে রাজনীতির ময়দানে জোরালো ভূমিকা পালন করছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তবে তাঁর এই রাজনৈতিক যাত্রার নেপথ্যে রয়েছে এক কঠিন অতীত। শৈশবে পরিবারে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জেরে গৃহবন্দী ও গৃহশিক্ষার মাধ্যমেই বড় হয়ে উঠতে হয় তাঁকে। নিরাপত্তা এবং গোপনীয়তার কড়াকড়ির কারণে তাঁর শিক্ষাজীবন সাধারণ শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল।

১৯৮৪ সালে ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং ১৯৯১ সালে বাবা রাজীব গান্ধীর মৃত্যুর পর নিরাপত্তা জনিত কারণে প্রিয়াঙ্কাকে স্কুল থেকে সরিয়ে বাড়িতেই পড়াশোনা করতে হয়। তিনি দিল্লির কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি স্কুল থেকে পড়াশোনা শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে ১৯৯৩ সালে সাইকোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১০ সালে ব্রিটেনের সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে বৌদ্ধ স্টাডিজে স্নাতকোত্তর ডিপ্লোমা লাভ করেন সনিয়া কন্যা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *