আন্তর্জাতিক বাজারে কাঁপাবে হিমসাগর, নতুন ‘আম রাজধানী’ হয়ে উঠছে বাংলা!

বার্তা ডেস্কঃ

অর্থকরী ফল হিসেবে আমের রফতানি বহুগুণ বাড়াতে এবং মালদাকে দেশের ‘আম রাজধানী’ হিসেবে গড়ে তুলতে বড়সড় পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। নতুন মৌসুমে আন্তর্জাতিক বাজারে আম পাঠাতে কৃষক সহায়তা, উদ্যানপালন সম্প্রসারণ, ভ্যালু অ্যাডিশন, কোল্ড-চেইন সুবিধা ও বাজারভিত্তিক যোগাযোগ ব্যবস্থা সহ পাঁচ মাসব্যাপী এক বিশেষ অ্যাকশন প্ল্যান তৈরি করেছে জেলা প্রশাসন। এই উদ্যোগের আওতায় ইংলিশবাজার ফুড পার্কের সঠিক ব্যবহারে জোর দেওয়ার পাশাপাশি ‘আমার মালদা’ কর্মসূচিকেও কাজে লাগানো হচ্ছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর নির্দেশে এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত করা হচ্ছে।

বর্তমানে মালদার ৩১,৯৫৮ একর আমবাগানে প্রায় ৯৬,৬০০ জন কৃষক যুক্ত রয়েছেন এবং প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং মিলিয়ে এই খাতের ওপর নির্ভরশীল প্রায় পাঁচ লক্ষ মানুষ। জেলায় বার্ষিক ৩.৮০ লক্ষ মেট্রিক টন আমের ফলন হলেও এতদিন মাত্র ৩০ থেকে ৬০ মেট্রিক টন আম বিদেশে রফতানি হতো। এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে রফতানির পরিমাণ বহুগুণ বাড়িয়ে বৈদেিশক মুদ্রা অর্জন এবং স্থানীয় চাষিদের আয় বৃদ্ধি করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। পাশাপাশি ফজলি, হিমসাগর ও লক্ষণভোগের মতো ইতিমধ্যে জিআই ট্যাগ পাওয়া আমের পাশাপাশি ল্যাংড়া, মল্লিকা ও আম্রপালির জন্য জিআই স্বীকৃতি আদায়ের জোর তৎপরতা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *