দুর্গাপুজোর রাতে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা? শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে একগুচ্ছ স্পেশাল ট্রেন!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোয় যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। উৎসবের দিনগুলিতে সাধারণ সময়ের তুলনায় অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ শাখায় রাতভর স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে এই বিশেষ পরিষেবা চালু থাকবে, যা মেন, নর্থ, দক্ষিণ এবং লালগোলা—সব শাখাতেই যাত্রীদের যাতায়াত সহজতর করবে।

রেল সূত্রে জানানো হয়েছে, ১৬ থেকে ২১ অক্টোবরের মধ্যবর্তী রাতের পাশাপাশি সন্ধ্যার ব্যস্ত সময়েও অতিরিক্ত ট্রেনগুলি পরিষেবা দেবে। তবে পুজোর দিনগুলিতে অর্থাৎ ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শহরতলির সমস্ত লোকাল ট্রেন রবিবারের সময়সূচি মেনে চলবে এবং নির্দিষ্ট কয়েকটি নিয়মিত ট্রেন বাতিল থাকবে। একই সঙ্গে এসি ইএমইউ লোকালগুলির সময়সূচিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে, যাতে প্যান্ডেল হপিংয়ের সময় যাত্রীদের কোনো অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *