দিল্লির দহন! রাবণের পাশেই জ্বলছে ৩০ ফুটের আরশোলা, রাজনৈতিক তোলপাড় কেন?

বার্তা ডেস্কঃ

দিল্লির পিতমপুরায় শ্রী কেশব রামলীলার পক্ষ থেকে এবার বিজয়া দশমীতে এক অভিনব ও বিতর্কিত উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবছরের মতো রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুতুল দহনের পাশাপাশি এবার পোড়ানো হবে ৩০ ফুটের একটি বিশাল আরশোলার কুশপুতুল। আয়োজকদের দাবি, নোংরা ও অপরিচ্ছন্নতার প্রতীক এই পতঙ্গ দহনের মাধ্যমে সমাজে পরিচ্ছন্নতা ও স্বচ্ছ ভারতের বার্তা দেওয়া হবে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিজেপির চলমান আন্দোলন এবং নির্বাচন কমিশন বিরোধিতার আবহে এই ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এর নেপথ্যে বিশেষ রাজনৈতিক বার্তা থাকতে পারে, যদিও উদ্যোক্তারা তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।

কমিটির সভাপতি তথা বিজেপি বিধায়ক অশোক গোয়েল স্পষ্ট জানিয়েছেন, এই আয়োজনের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং এটি কেবল অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক। রাবণের অসুর সেনার অংশ হিসেবেই আরশোলাকে দেখানো হচ্ছে। উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বর্তমানে রাজধানীতে সিজেপির তীব্র আন্দোলন চলছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রামলীলা কমিটির এই আরশোলা পোড়ানোর সিদ্ধান্ত রাজধানীকে রাজনৈতিকভাবে আরও সরগরম করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *