পুজোর মুখেই সাদা বরফে ঢাকা সিকিম! পর্যটকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

বার্তা ডেস্কঃ

দেবীপক্ষের সূচনাতেই বরফের চাদরে ঢাকা পড়েছ উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকাগুলি। ভারত-তিব্বত সীমান্তের নাথু-লা পাস, জুলুক এবং নাথাং ভ্যালিতে তুষারপাতের ফলে তৈরি হয়েছে এক রূপকথার পরিবেশ। জিরো পয়েন্ট ও ইউমথাং ভ্যালিতেও চলছে বরফপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিকিমের উঁচু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে হিমাঙ্কের নিচে নেমে গেছে। ফলে পর্যটকরা এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে যাচ্ছেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎসবের মরশুমের আগে লাচেন ও লাচুংয়ের রাস্তা খুলে যাওয়ায় বাঙালি পর্যটকদের ভিড় রেকর্ড ছুঁয়েছে। গ্যাংটকের এমজি মার্গসহ সমস্ত হোটেল ও হোমস্টেতে ব্যাপক বুকিং রয়েছে। তবে সিকিমের বিভিন্ন প্রান্তে আকস্মিক আবহাওয়া পরিবর্তন ও রাস্তায় ‘ব্ল্যাক আইস’-এর কারণে পর্যটন সংস্থাগুলি যাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *