প্রেমিকা থাকা অপরাধ নয়, তবে কথা রাখতেই হবে! তরুণ প্রজন্মকে বিস্ফোরক বার্তা রাজ্যপালের

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল লখনউয়ে একটি বেসরকারি কলেজের সমাবর্তন অনুষ্ঠানে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে সম্পর্কের সমীকরণ ও সামাজিক দায়িত্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে, প্রেমিকা থাকা নিয়ে কোনো আপত্তি নেই, তবে কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই পালন করতে হবে। বিয়ে কেবল দু’জন মানুষের সম্পর্ক নয়, এর সঙ্গে পরিবারের দায়িত্ব ও সামাজিক বাধ্যবাধকতা জড়িত থাকে। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরিণতি নিয়ে গভীরভাবে ভাবার সময় এসেছে।

একই সঙ্গে কম বয়সে মেয়েদের মা করে একা ফেলে দেওয়ার প্রবণতা এবং লিভ-ইন সম্পর্কের পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। তিনি বলেন, সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্বশীলতা বুঝতে হবে এবং বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিকভাবে স্বনির্ভর হওয়া অত্যন্ত জরুরি। নিজের বক্তব্যের সমর্থনে তিনি পরিবার ও সমাজ গঠনে তরুণদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *