হাওড়া-দিল্লি রুটে নতুন বন্দে ভারত, বাংলার যাত্রীদের জন্য সুখবর!

বার্তা ডেস্কঃ

হাওড়া-নিউ দিল্লি রুটে খুব শীঘ্রই প্রিমিয়াম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালুর জল্পনা জোরদার হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, পুজোর আগেই এই রুট চালুর পরিকল্পনা ছিল এবং রেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই এই ট্রেনটি চালু করা সম্ভব হবে। বর্তমান চেয়ার কার বন্দে ভারত ট্রেনগুলির পাশাপাশি এই স্লিপার সংস্করণটি যুক্ত হলে দিল্লি ও কলকাতার মধ্যে যাতায়াতকারী যাত্রীরা একটি অত্যন্ত আরামদায়ক ও আধুনিক রাত্রিকালীন ভ্রমণের সুযোগ পাবেন।

ভারতীয় রেলের এই প্রিমিয়াম স্লিপার ট্রেনগুলির উন্নত আন্তঃরর বা ইন্টেরিয়র এবং পরিচ্ছন্নতার কারণে দেশজুড়ে এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে বন্দে ভারত ট্রেনে প্রায় তিন কোটি আটানব্বই লক্ষ যাত্রী যাতায়াত করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় চৌত্রিশ শতাংশ বেশি। পূর্ব রেলের এই নতুন পদক্ষেপ বাস্তবায়িত হলে যাত্রীদের যাতায়াত আরও অনেক বেশি সুবিধাজনক ও আনন্দদায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *