বুধবারই আছড়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড়, কতটা ভয়ংকর হতে পারে পরিস্থিতি?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে ঘনা নিম্নচাপ রূপ নিতে চলেছে এক ভয়াবহ অতি তীব্র ঘূর্ণিঝড়ের, যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবারে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করার সময় এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর জেরে উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

সম্ভাব্য এই প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সুরক্ষার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। মঙ্গলবার থেকেই সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের মঙ্গলবারই কূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখছেন যাতে উপকূলের সাধারণ মানুষকে সময়মতো নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *