হায়দরাবাদে প্রতিমার ওপর ডিম নিক্ষেপ, উত্তেজনা তুঙ্গে!

বার্তা ডেস্কঃ

হায়দরাবাদের মাদন্নাপেট এলাকায় দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার রাত আনুমানিক ২টো নাগাদ সন্তোষ হোটেল লেনের কাছ দিয়ে শোভাযাত্রাটি যাওয়ার সময় আচমকাই প্রতিমাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। ধর্মীয় শোভাযাত্রায় এমন অনভিপ্রেত ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই স্থানীয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হন চারমিনার জোনের ডিসিপি কিরণ খারেসহ একাধিক শীর্ষ পুলিশ কর্মকর্তা।

পুলিশের দ্রুত পদক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *