জামাইবাবুর গোপনাঙ্গে শ্যালিকার কামড়! রক্তারক্তি কাণ্ডে তোলপাড় উত্তরপ্রদেশ।

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশে এক পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ঘটে গেল অত্যন্ত চাঞ্চল্যকর ও হিংসাত্মক ঘটনা। ভাগ্নেকে শাসন করার জেরে শ্যালিকার সঙ্গে জামাইবাবুর তুমুল বচসা বাঁধে। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায় এবং একপর্যায়ে জামাইবাবুর গোপনাঙ্গে কামড় বসান শ্যালিকা। এই ভয়াবহ হামলায় গুরুতর জখম হন রজনীশ নামের ওই ব্যক্তি। তাঁকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে কানপুরের হ্যালেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে চিকিৎসকদের মতে তাঁর শরীরে একাধিক সেলাই পড়েছে।

ঘটনার সূত্রপাত রজনীশের স্ত্রীর বোন গায়ত্রীর ছেলেকে মারধর করাকে কেন্দ্র করে। বাড়ি ফিরে শিশুটি তার মাকে গোটা বিষয়টি জানালে গায়ত্রী ক্ষিপ্ত হয়ে জামাইবাবুর বাড়িতে ছুটে আসেন। দু’পক্ষের উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর আক্রান্তের স্ত্রী সুমন তাঁর বোন গায়ত্রী এবং গায়ত্রীর স্বামীর বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *