কাকার সোনা বেচে কেনা হলো থর! পুজোর নিমন্ত্রণ পেতেই ফাঁস চুরির রহস্য।

বার্তা ডেস্কঃ

কাকার বাড়ি থেকে গয়না চুরি করে দামি গাড়ি কেনার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, যা শুনে অবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ১৯ বছর বয়সী সমর চবন কাকা উমেশ চবনের বাড়ি থেকে প্রায় দেড়শো গ্রাম সোনার গয়না চুরি করেন বলে অভিযোগ। গয়না বিক্রির দশ লক্ষ টাকায় একটি এসইউভি গাড়ি কেনার পর, সেই আনন্দ উদযাপনের অনুষ্ঠানে কাকাকেই আমন্ত্রণ জানান ওই যুবক। পুজোর দিনেই উমেশ ও তাঁর স্ত্রী বুঝতে পারেন তাঁদের বাড়ির সমস্ত সোনার গয়না উধাও হয়ে গেছে এবং তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে ডিএসপি শ্রীকান্ত ঠিকানের নেতৃত্বাধীন পুলিশ দল সমরের হঠাৎ গাড়ি কেনার বিষয়টি সন্দেহজনক মনে করে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে সমর নিজের কাকার বাড়ি থেকে গয়না চুরির কথা স্বীকার করেন এবং জানান যে ওই টাকা দিয়েই গাড়িটি কেনা হয়েছে। পুলিশ চোরাই সোনা কেনার অভিযোগে একজন স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে এবং পুরো ঘটনার আইনগত প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *