উৎসবের মরশুমে এলপিজি নিয়ে বড় বিপত্তি, মাথায় হাত আমজনতার!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজো শেষ হতেই ভোটচুরি ইস্যুকে সামনে রেখে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে মেগা জনসভার ডাক দিয়েছে কংগ্রেস তথা ইন্ডি জোট। বিরোধীদের এই বিক্ষোভ কর্মসূচির জেরে রাজধানীজুড়ে বড়সড় যানজটের আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে ইতিমধ্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ব্যবসায়ী সংগঠনগুলি। সামনেই ধনতেরাস ও দিওয়ালির মতো উৎসবের মরশুম থাকায় এই ধরনের আন্দোলন বাণিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
এই পরিস্থিতিতে আমজনতার হেঁশেলে রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়েছে অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আলোচনার পথ এড়িয়ে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি কোনওভাবেই বাস্তবসম্মত নয় এবং তারা এই বিক্ষোভ সমর্থন করে না। উৎসবের মরশুমে কোনোভাবেই যেন গ্যাস সরবরাহে বিঘ্ন না ঘটে এবং সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ে, সে বিষয়ে সমস্ত ডিস্ট্রিবিউটারকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।