ধেয়ে আসছে সাইক্লোন, আজ কি তবে ভিজবে বাংলা?
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আজই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এটি শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোলেও, এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কলকাতা ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক ও মেঘলা থাকতে পারে।
অন্যদিকে, আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির ওপর প্রতিনিয়ত নজর রাখছেন আবহাওয়াবিজ্ঞানীরা।