অবিবাহিত হয়েও শাঁখা-পলায় পল্লবী! সমাজকে কড়া প্রশ্ন অভিনেত্রীর

বার্তা ডেস্কঃ

কোচাগরী লক্ষ্মীপুজোর দিন বাঙালি বধূর চিরাচরিত সাজে ধরা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন তথা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। হাতে মোটা শাঁখা-পলা এবং সিঁথিজুড়ে চওড়া সিঁদুর পরে তিনি লেন্সের সামনে আসেন। স্বামী না থাকা সত্ত্বেও কেন একজন অবিবাহিত নারী এই সাজে সাজতে পারবেন না, সেই প্রশ্ন তুলে প্রথাগত ধারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। তাঁর মতে, আগে নিজেকে ভালোবাসতে হয় এবং নিজের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া উচিত।

অভিনেত্রীর যুক্তি অনুযায়ী, পেশাগত জীবনে চরিত্রের প্রয়োজনে বহুবার তাঁকে বিয়ের সাজে সাজতে হয়েছে, যা তাঁর অত্যন্ত পছন্দের। তাই ব্যক্তিগত জীবনেও নিজের ভালো লাগা থেকেই তিনি এই সাজ বেছে নিয়েছেন। সমাজের এই চিরাচরিত বিশ্বাসকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর দ্ব্যর্থহীন ঘোষণা, বর না থাকাতেও কোনও যায় আসে না, কারণ তিনি নিজেই বধূ হিসেবে থাকতে পছন্দ করেন। তাঁর এই সাহসিকতা ও চিন্তাভাবনা এখন নেটদুনিয়ায় আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *