উৎসবের মরশুমে বুক ব্যথাকে অবহেলা করছেন? জেনে নিন বিপদ এড়ানোর উপায়!

বার্তা ডেস্কঃ

চলছে উৎসবের মরশুম। এই সময়ে জমিয়ে খাওয়াদাওয়া, রাত জেগে আড্ডা ও ঘোরাঘুরির ব্যস্ততায় অজান্তেই বাড়তে পারে হৃদযন্ত্রের সমস্যা। অনিয়মিত ঘুম, অতিরিক্ত নুন-চিনিযুক্ত খাবার এবং মানসিক উত্তেজনা হৃদরোগের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে তোলে। বিশেষ করে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্তদের বাড়তি সতর্কতা প্রয়োজন। হার্ট অ্যাটাকের লক্ষণ সব সময় তীব্র বুকে ব্যথা দিয়ে শুরু হয় না।

অনেকের ক্ষেত্রেই বুকের মাঝখানে চাপ বা ভারী ভাব দেখা দেয়। আবার বুক ব্যথা ছাড়াও চোয়াল, ঘাড়, পিঠ বা বাঁ হাতে ব্যথা ছড়িয়ে পড়া, আচমকা বমি ভাব, ঠান্ডা ঘাম, শ্বাসকষ্ট ও চরম ক্লান্তি বিপদের সংকেত হতে পারে। ভারী খাবার খাওয়ার পর বুক জ্বালা বা পেটের অস্বস্তিকে অনেকেই সাধারণ অম্বল বা গ্যাস বলে ভুল করেন এবং অ্যান্টাসিড খেয়ে সময় নষ্ট করেন। এই ধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *