নারীবিদ্বেষী তকমা! ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা

বার্তা ডেস্কঃ বিজয়কে নারীবিদ্বেষী তকমা, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা

‘কফি উইথ করণ’ শোয়ে অংশ নেওয়ার পর থেকেই অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে নেটদুনিয়ায় জোর বিতর্ক শুরু হয়েছে। শোয়ে বিয়ের প্রস্তাব সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে দর্শকমহলের একাংশ তাঁকে নারীবিদ্বেষী ও আত্মকেন্দ্রিক বলে কটাক্ষ করেন। এমনকি রণবীর কাপুরের ছবির সঙ্গে তুলনা টেনে তাঁর মানসিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়। সামাজিক মাধ্যমে এই সমালোচনার ঝড় ওঠার পর থেকেই তারকাদম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা শুরু হয় এবং নেটিজেনদের একাংশ বিজয়কে তীব্র আক্রমণ করেন।

এই সমস্ত কটাক্ষ ও সমালোচনার মুখে পড়ে স্বামী বিজয়ের পাশে জোরালোভাবে দাঁড়িয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট শেয়ার করে তিনি নিন্দুকদের কড়া ভাষায় জবাব দিয়েছেন এবং স্পষ্ট জানিয়েছেন যে গভীর ভালোবাসা অপরাধ হতে পারে না। রশ্মিকা আরও উল্লেখ করেছেন যে ব্যক্তিগত জীবন ও পরিবারকে টেনে এনে হেনস্থা করা কখনই নারীবাদ হতে পারে না। ট্রোোলারদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, অযৌক্তিকভাবে সমালোচনা না করে প্রত্যেকে যেন নিজেদের সীমা বজায় রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *