উৎসবের মাঝে হেঁশেলে অরিজিৎ, কর্মীদের সাথে এমন মিলমিশ আগে কখনো দেখেছেন?
বার্তা ডেস্কঃ
উৎসবের মরসুমে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই নিজের রেস্টুরেন্ট ‘হেঁশেল’-এ হাজির হন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। হলুদ পাজামা-পাঞ্জাবি এবং সাধারণ লুকে তাঁকে হঠাৎ সামনে দেখে প্রথমে হকচকিয়ে যান কর্মীরা। তবে কোনো প্রোটোকল বা স্টার সুলভ আচরণ না করে তিনি বড়দার মতো সকলের সঙ্গে কাঠের টেবিলে বসে পড়েন। একই থালায় ভাত, ডাল, আলুপোস্ত ও মাছের ঝোল খেয়ে কর্মীদের পরিবারের খবরাখবর নেন। তাঁর এই অমায়িক ও সরল আচরণ উপস্থিত সকলকে আবেগপ্রবণ করে তোলে, যা মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
মূলত সাধারণ মানুষের জীবনযাপনের সঙ্গে নিজের শিকড়কে জড়িয়ে রেখেছেন এই শিল্পী। জিয়াগঞ্জের এই রেস্টুরেন্টে কলেজ পড়ুয়াদের কথা মাথায় রেখে অত্যন্ত কম মূল্যে খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে এলাকার কোনো তরুণ না খেয়ে না থাকে। সাফল্যের শিখরে পৌঁছেও নিজের শেকড় ও সাধারণ মানুষের প্রতি অরিজিৎ সিংয়ের এই দায়িত্ববোধ ও ভালোবাসাই তাঁকে সবার থেকে আলাদা করেছে। তাঁর এই মাটিমুখী স্বভাব এবং কর্মীদের আপন করে নেওয়ার মুহূর্তটি নেটদুনিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে।