জামুড়িয়ায় ২৫ বছরের মেগা প্রকল্প, ফিরবে কি হারানো দিনের সেই সোনালী গৌরব!

বার্তা ডেস্কঃ

পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভা এলাকায় ইসিএল মাইনস প্রাইভেট লিমিটেড ও রেশমি গ্রুপের যৌথ উদ্যোগে ২৫ বছরের একটি দীর্ঘমেয়াদি খনি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সোমবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেগা প্রকল্পের ভূমিপুজো সম্পন্ন হয়। এলাকার দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে নতুন গতি আনা, স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং পার্শ্ববর্তী গ্রামগুলির সার্বিক উন্নয়ন সাধনই এই প্রকল্পের মূল লক্ষ্য। জামুড়িয়ার বিধায়ক ডাঃ বিজন মুখোপাধ্যায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রকল্প পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সংস্থার প্রধান প্রমোদকুমার দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন, উৎপাদনের পাশাপাশি স্থানীয় গ্রামীণ জনপদের সামাজিক ও অর্থনৈতিক বিকাশকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় বেকার যুবকদের প্রায় ৯০ শতাংশ অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা বহিরাগতদের পরিবর্তে এলাকার তরুণ প্রজন্মের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা নেবে। রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই ধরনের দীর্ঘমেয়াদি শিল্পায়ন এবং কর্মসংস্থানের বার্তা গোটা শিল্পাঞ্চলে নতুন আশার আলো সঞ্চার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *