নিজের স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দিল স্বামী!

বার্তা ডেস্কঃ

প্রেমিককে ভরসা করে দেশ ছেড়ে হায়দরাবাদে এসে মায়ানমারের এক তরুণী যৌনদাসীর মতো জীবন কাটাতে বাধ্য হয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভাড়া বাড়িতে তালাবন্দি করে রেখে ওই তরুণীকে লাগাতার ধর্ষণের জন্য বন্ধুদের পাঠানোর অভিযোগ উঠেছে স্বামী মহম্মদ ফয়াজের বিরুদ্ধে। মাসখানেক ধরে এই অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করার পর শেষ পর্যন্ত বাড়ির মালিকের সহায়তায় বন্দিদশা থেকে মুক্তি পান আঠারো বছর বয়সি ওই তরুণী।

বাড়িওয়ালার সহায়তায় পালিয়ে আসার পর গত সপ্তাহে থানায় গিয়ে স্বামী ও তার তিন বন্ধুর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। পুলিশ অভিযুক্ত স্বামী এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধমূলক ধারায় মামলা রুজু করেছে। ঘটনার পর থেকেই সমস্ত অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই লোমহর্ষক ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *