ভোটার তালিকায় বড়সড় ধাক্কা, এক নিমেষেই বাদ ৯৯ লক্ষের বেশি নাম!

বার্তা ডেস্কঃ

দক্ষিণ ভারতের কংগ্রেস-শাসিত রাজ্য কর্নাটকে এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) পর্বের সমাপ্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়া শেষে মূল ভোটার তালিকা থেকে নিট বাদ পড়েছে প্রায় ৯৯ লাখ ৩২ হাজার ভোটারের নাম। কমিশনের তথ্য অনুযায়ী, মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত এবং তথ্যগত ত্রুটির মতো একাধিক কারণে প্রাথমিক খসড়ায় প্রায় ১ কোটি ৭ লক্ষ নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীতে সংশোধনের পর নতুন করে ৮ লক্ষ ৬৪ হাজার ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হলেও, নিট ভোটার সংখ্যা বিপুল পরিমাণে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৫ লক্ষ ১১ জনে।

শতাংশের বিচারে এই বাদ পড়া ভোটারের হার প্রায় ১৮ শতাংশ, যা পশ্চিমবঙ্গের মতো রাজ্যের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষ করে রাজধানী বেঙ্গালুরুতেই সবচেয়ে বেশি সংখ্যক নাম বাদের সুপারিশ এবং শুনানির নোটিস জারি করা হয়েছিল। উল্লেখ্য, ইতোপূর্বে বেঙ্গালুরুর দুটি বিধানসভা এলাকায় ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে ভোটাররা নিজেদের নাম যুক্ত থাকার বিষয়টি কমিশনের মূল ওয়েবসাইট বা ভোটার অনুসন্ধান পোর্টালের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *