নির্বাচন কমিশনের মামলায় বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলল ১৪ দিনের সময়!

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কর্মপদ্ধতি ও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সোমবার নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামার জবাব দেওয়ার জন্য মামলাকারী পক্ষকে ১৪ দিন বা দু’সপ্তাহের সময় মঞ্জুর করেছে আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে এবং পরবর্তী শুনানির দিন আগামী ১৭ নভেম্বর ধার্য করা হয়েছে।

এসআইআরে অনিয়ম, ফর্ম ৬-এর নিয়ম পরিবর্তন এবং একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এর আগে কমিশন তাদের হলফনামায় স্পষ্ট জানিয়েছে যে, এসআইআর সংক্রান্ত সমস্ত নির্দেশ সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে এবং কমিশনারদের মধ্যে মতবিরোধের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে ফর্ম ৬ সংশোধনের অভিযোগও খারিজ করেছে কমিশন। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বাকি অভিযোগগুলির বিষয়ে কমিশনের মতামত জানতে নোটিস জারি করেছে এবং মামলায় অন্য দুই নির্বাচন কমিশনারকেও যুক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *