স্ত্রী নির্যাতনের শিকার স্বরূপ! নীরবতা ভেঙে বিস্ফোরক অভিযোগ অভিনেতার

বার্তা ডেস্কঃ

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তাঁর ব্যক্তিগত জীবন ও দাম্পত্য কলহ নিয়ে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন। স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে তাঁর বিচ্ছেদের মামলা চলাকালীন সন্তানদের কাছে না পাওয়ার যন্ত্রণাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়েছে। ফেসবুকে দীর্ঘ এক পোস্টে তিনি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘পুরুষেরও কষ্ট হয়, আমার নীরবতাকে দুর্বলতা ভাববেন না।’ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে মেয়েদের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে এবং না জানিয়ে বড় মেয়েকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।

পোস্টে স্বরূপ প্রশ্ন তুলেছেন যে, স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন বা বিচ্ছেদ অনিবার্য হলেও তার মূল্য কেন নাবালক সন্তানদের দিতে হবে। জুঁই বিশ্বাসের উদ্দেশ্যে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন, ২০১৯ সালেই যদি তাদের সম্পর্ক শেষ হয়ে থাকে, তবে বিচ্ছেদের মামলা করতে এতদিন সময় লাগল কেন? সমাজে পুরুষের যন্ত্রণাকেও যে গুরুত্ব দেওয়া উচিত, সেই বার্তা দিয়ে তিনি নিজের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার কথা স্পষ্ট করে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *