১২ বছরে দারিদ্র্যমুক্ত ৫০ কোটি মানুষ, মোদি সরকারের এই সাফল্যে চমকে গেল বিশ্ব!

বার্তা ডেস্কঃ

বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে ভারতের দারিদ্র বিমোচনে ঐতিহাসিক সাফল্যের চিত্র সামনে এসেছে। ২০১১-১২ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যবর্তী ১২ বছরে দেশের প্রায় ৪৯.৬ কোটি মানুষ দারিদ্র সীমার ঊর্ধ্বে উঠেছেন। যেখানে ২০১১ সালে মোট জনসংখ্যার ৫৭.৭ শতাংশ দারিদ্র সীমার নিচে বাস করতেন, ২০২৩ সালে তা অভাবনীয়ভাবে কমে ১৬.১ শতাংশে নেমে এসেছে। আরও আশাব্যঞ্জক বিষয় হলো, দেশের অতি দরিদ্রের হার ২৭.১ শতাংশ থেকে এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে মাত্র ২.৬ শতাংশে।

সরাসরি সরকারি প্রকল্পের সুবিধা ও খাদ্যশস্য প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়ায় বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সাফল্যের পাশাপাশি প্রতিবেদনে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। গ্রামের দিকে দারিদ্রের হার এখনও ১৯.৩ শতাংশ, যা শহরাঞ্চলের তুলনায় প্রায় ৮.৫ শতাংশ বেশি। এ ছাড়া দেশে ধনবৈষম্য বজায় রয়েছে; নিচুতলার ১০ শতাংশ মানুষের তুলনায় উপরতলার ১০ শতাংশ মানুষের আয় প্রায় ১৩ গুণ বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *