মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকার বীমা! ট্রেন যাত্রীদের জন্য বিরাট সুখবর
বার্তা ডেস্কঃ
অনলাইন টিকিট কাটার ঝামেলা ছাড়া এবার স্টেশনের কাউন্টার থেকেই পাবেন ১০ লক্ষ টাকা পর্যন্ত ট্রাভেল ইনস্যুরেন্সের সুবিধা। ভারতীয় রেল ও সুপ্রিম কোর্টের যৌথ উদ্যোগে চালু হওয়া এই নয়া ব্যবস্থার আওতায় মাত্র ৪৫ পয়সা প্রিমিয়াম দিয়েই পাওয়া যাবে এই আকর্ষনীয় বিমা সুরক্ষা। দুর্ঘটনার কবলে পড়লে মৃত্যু বা স্থায়ী অক্ষমতায় ১০ লক্ষ, আংশিক পঙ্গুত্বে ৭.৫ লক্ষ এবং চিকিৎসার ক্ষেত্রে মিলবে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য।
এই অফলাইন বিমা পরিষেবাটি পেতে হলে রিজার্ভেশন কাউন্টারে টিকিট কাটার সময়েই আবেদন জানাতে হবে এবং টাকা মেটাতে হবে যে কোনো ডিজিটাল মাধ্যমে। কারণ ৪৫ পয়সার ক্ষুদ্র প্রিমিয়াম কোনোভাবেই নগদে দেওয়া সম্ভব নয়। ভারতীয় নাগরিকরা কনফার্মড, আরএসি কিংবা আংশিক কনফার্মড টিকিটেই এই সুফল পাবেন। তবে খেয়াল রাখতে হবে, পরবর্তীতে টিকিট বাতিল করা হলে প্রিমিয়ামের মোট অঙ্ক থেকে ৯ পয়সা কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।