ইন্দ্রনীলের গ্রেপ্তারে চন্দননগরে তোলপাড়, জগদ্ধাত্রী পুজোর আগে বড় ধাক্কা!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর পাস বিক্রি ও দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেফতার হতেই আলোড়ন সৃষ্টি হয়েছে চন্দননগরে। ফরাসডাঙার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে নিজের নিয়ন্ত্রণে আনা এবং রেড রোডের আদলে কার্নিভাল আয়োজনের চেষ্টা করেছিলেন তিনি। তবে কেন্দ্রীয় কমিটি ও local বারোয়ারি সংগঠনগুলোর তীব্র বিরোধিতায় তাঁর সেই পরিকল্পনা সফল হতে পারেনি। এতদিন কেবল ক্ষমতার দাপট মনে করা হলেও, বর্তমানে দুর্গাপুজোর দুর্নীতির জলছবি প্রকাশ্যে আসায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে—ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেও কি বড় কোনো তছরুপের ছক কষা হয়েছিল?
বর্তমানে ১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। চন্দননগরের ঐতিহ্য ও ঐতিহ্যবাহী শোভাযাত্রার ধারা অক্ষুণ্ণ রাখতে পেরে স্বস্তিতে স্থানীয় পুজো উদ্যোক্তারা। শহরের অন্দরে চর্চা শুরু হয়েছে যে, স্থানীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় কমিটি দৃঢ় অবস্থান নেওয়ায় এই প্রাচীন পুজোর ভাবমূর্তি সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি যখন পূর্ণদমে চলছে, ঠিক তখনই পুজোর মুখে বিধায়কের এই পরিণতিতে শহরজুড়ে ব্যাপক জল্পনা ছড়িয়েছে।