জুনপুটের মৎস্যজীবীদের জীবিকা বাঁচাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি!

বার্তা ডেস্কঃ

কাঁথির জুনপুট সমুদ্র উপকূলে ডিআরডিও-র মিসাইল ঘাঁটি তৈরির প্রকল্প ঘিরে তৈরি হয়েছে নতুন পরিস্থিতি। নির্দিষ্ট সময়ের মধ্যে মাছ শুকানোর মাচা সরাতে না পারায় উদ্বেগ বেড়েছে মৎস্যজীবীদের। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে চলা প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে এলাকা ফাঁকা করতে পারেননি তাঁরা। তবে আগামী ২ নভেম্বরের মধ্যেই তারা নিজেরাই সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর জেরে প্রশাসন আপাতত জোরপূর্বক কোনো উচ্ছেদ অভিযান চালায়নি। দেশের সুরক্ষার স্বার্থে প্রকল্পের বিরোধিতাতা না করলেও হাজার হাজার প্রান্তিক মানুষের রুজি-রোজগার ও দীর্ঘদিনের বসতি রক্ষায় তাঁরা এখন রাজ্য সরকারের মানবিক হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, মরসুমের শুরুতেই এই পদক্ষেপে গভীর সংকটে পড়েছেন মৎস্যজীবীরা। অতীতে ডিআরডিওর পক্ষ থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কা দূর করার আশ্বাস দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে স্থায়ী পুনর্বাসনের দাবি জোরালো হচ্ছে। মৎস্যখটি কমিটির পক্ষ থেকেও দেশের সুরক্ষার বিষয়টিকে সাধুবাদ জানিয়ে গরিব মানুষের জীবিকা বাঁচানোর আকুল আবেদন জানানো হয়েছে। প্রশাসন ও স্থানীয় মৎস্যজীবীদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই জটিলতার অবসান ঘটবে এবং জাতীয় সুরক্ষার এই গুরুত্বপূর্ণ প্রকল্প নির্ধারিত পথেই এগিয়ে চলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *