রাহুলের বিরুদ্ধে সুর চড়ালো বিজেপি!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
নকল সংসদ বসিয়ে CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ পেশ করেছে ইন্ডিয়া জোট। যেখানে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ এনেছে বিরোধী শিবির। বক্তব্য রাখতে গিয়ে CEC-কে দেশদ্রোহী বলেও আক্রমণ শানান রাহুল গান্ধি। এই ঘটনায় এবার পাল্টা মুখ খুলল BJP। রাহুলকে পাল্টা তোপ দেগে BJP-র সম্বিত পাত্র বলেন, ‘ওনার জ্বালানি শেষ হয়ে গিয়েছে। ওনাকে আজীবন নকল PM করে রাখুন আমাদের কোনও আপত্তি নেই।’