শ্রমিক সংগঠনের ময়দানে সরাসরি বিজেপি!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
এবার নিজস্ব ‘শ্রমিক সংগঠন’ গড়ে ফেলল BJP! তার প্রথম কর্মসূচি হল পশ্চিমবঙ্গেই। তবে কেন্দ্রীয় ভাবে কোনও নাম রাখা হয়নি শ্রমিক সংগঠনের। নামকরণ করা হচ্ছে অঞ্চলভিত্তিক হিসেবে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিকাকর্মীদের জন্য চালু হল BJP-র শ্রমিক সংগঠন। সংগঠনের নাম রাখা হয়েছে ‘NSCBI এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’।