রাজ্য পুলিশে চালক হওয়ার দারুণ সুযোগ, আজই আবেদন করুন!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ-এ ড্রাইভার নিয়োগ: আবেদনের প্রক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে (এসটিএফ) অস্থায়ী চুক্তির ভিত্তিতে ১৪ জন গাড়ি চালক নিয়োগ করা হবে। সল্টলেক সেক্টর ৫-স্থিত এসটিএফ দফতরে এই নিয়োগ সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in/-এ গিয়ে আবেদন করতে পারবেন। গত ২ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। পাশাপাশি বাংলা ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, যা অন্তত তিন বছর আগে ইস্যু করা হয়েছে। এছাড়া গাড়ি চালক হিসেবে কাজের অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়সসীমা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
নিয়োগপ্রাপ্ত চালকদের মাসিক ১৬ হাজার টাকা করে সাম্মানিক প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীদের পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইট (https://wbpolice.gov.in/)-এ লগ-ইন করে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটটি নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।