গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ছাই বসতবাড়ি!

বার্তা ডেস্কঃ

 

তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত বসতবাড়ি, এলাকায় আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা: বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পান্না রানী দাসের বাড়িতে। এই অগ্নিকাণ্ডে তিনটি ভাড়াটিয়া বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পান্না রানী দাসের ওই বসতবাড়িতে তিনটি আলাদা ঘরে তিনজন ভাড়াটিয়া থাকতেন। বুধবার দুপুর নাগাদ ভাড়াটিয়ারা কেউই বাড়িতে ছিলেন না। সেই সময় আচমকাই একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা বহুগুণ বেড়ে যায় এবং পাশের বাকি দুটি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এরপর একে একে ওই ঘরগুলিতে থাকা আরও দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের ভয়াবহতা সামাল দেওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে তিনটি ঘরই পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।

প্রাথমিকভাবে আগুনের সঠিক উৎস সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকলের বিশেষ তদন্তকারী দল। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফরেনসিক পরীক্ষার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *