ইরান যুদ্ধের ধাক্কায় রিপাবলিকানদের ভরাডুবি, হারের দায় স্বীকার করলেন ট্রাম্প!
বার্তা ডেস্কঃ
মার্কিন মিড টার্ম নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাটদের কাছে সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভস—দুই কক্ষেরই নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাপক ভরাডুবির মুখে পড়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। এই বড় ধরনের রাজনৈতিক হারের পেছনে ইজরায়েলকে সঙ্গে নিয়ে শুরু করা ইরান যুদ্ধ এবং দেশজুড়ে তেল-গ্যাসের তীব্র মূল্যবৃদ্ধিকেই প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দলের এই বিপর্যয়ের কথা মেনে নিলেও প্রশাসনিক স্তরে রাতারাতি বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনাকে অবশ্য তিনি নাকচ করে দিয়েছেন।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন যে, ইরান সংঘাত বর্তমানে রিপাবলিকানদের জন্য একটি বড় অর্থনৈতিক ও রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কার্যকারিতা নিয়ে জনগণের সংশয় এবং ইজরায়েলের প্রতি অতিরিক্ত অন্ধ সমর্থনও ভোটারদের ডেমোক্র্যাট শিবিরের দিকে ঠেলে দিয়েছে। উল্লেখ্য, এই ফলাফলের পর ১০০ আসনের সেনেটে ৫৪টি এবং ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২৮টি আসন দখল করে ডেমোক্র্যাটরা তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।