দীপাবলির রাতে নতুন চমক, বাজারে আসছে বুড়িমার গেরুয়া ফুলঝুরি!

বার্তা ডেস্কঃ

হাওড়ার বেলুড়ের ঐতিহ্যবাহী বুড়িমার বাজির নতুন সম্ভার নিয়ে ক্রেতাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকার্স তৈরির পাশাপাশি এবারের দীপাবলিতে অভিনব সংযোজন হিসেবে আসছে গেরুয়া রঙের ফুলঝুরি ও আকাশছোঁয়া আতশবাজি। বুড়িমার পরিবারের সদস্য সুমিত দাস জানান, রাজনৈতিক পালাবদলের পর সর্বত্র গেরুয়া রঙের চাহিদার কথা মাথায় রেখেই এই বিশেষ বাজি বাজারে আনা হয়েছে, যা আকাশে ছড়িয়ে দেবে গেরুয়া আলোর ঝলকানি।

ছিন্নমূল অন্নপূর্ণার হাত ধরে শুরু হওয়া এই বাজির ব্যবসা আজ চতুর্থ প্রজন্মে এসে পৌঁছেছে। আমড়া আঁটি কিংবা চকোলেট পটকার সুদিন পেরিয়ে বুড়িমা নামেই আজ পরিচিত এই ব্র্যান্ড। পরিবেশ বিধি ও সরকারি নির্দেশিকা মেনে প্রতিবছরই নতুন চমক নিয়ে হাজির হন উত্তরসূরীরা। দীপাবলির এই বাজিতে গেরুয়া রঙের ছোঁয়া ক্রেতাদের কতটা আকৃষ্ট করে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *