প্রধানমন্ত্রী ওয়াইফাই যোজনার নামে কোটি টাকার প্রতারণা, ডালহৌসির ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ধৃত ৬!

বার্তা ডেস্কঃ

প্রধানমন্ত্রী ওয়াই-ফাই যোজনার নামে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগে মধ্য কলকাতার ডালহৌসি এলাকার একটি ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে পাঁচ মহিলা-সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। লালবাজারের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালান এবং তল্লাশি চালিয়ে একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, গ্রাহকদের বিশাল তথ্যভাণ্ডার ও প্রতারণার লিখিত স্ক্রিপ্ট বাজেয়াপ্ত করেন। ধৃতদের মধ্যে কলসেন্টারের ম্যানেজার কৃষ্ণেন্দু সাহাও রয়েছে এবং প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে এই চক্রটি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণা করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা নিজেদের সরকারি প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করতেন এবং প্রথম দফার কিছু টাকার বিনিময়ে সারা দেশে আজীবন ওয়াই-ফাই ব্যবহারের লোভনীয় স্কিম বুঝিয়ে এই জালিয়াতি চালাতেন। রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশজুড়ে ছড়িয়ে থাকা এই সাইবার জালিয়াতির মূল রহস্য উদঘাটন করতে এবং এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের ধরতে লালবাজারের তদন্তকারীরা ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *