অন্নপূর্ণা যোজনার অযোগ্যদের নাম কি বাদ যাচ্ছে? কড়া পদক্ষেপ রাজ্যের!

বার্তা ডেস্কঃ

রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা যাচাই করে অবিলম্বে অযোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ পাঠিয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। সম্প্রতি অক্টোবর মাসে যাঁরা এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পেয়েছেন, তাঁদের তালিকা খতিয়ে দেখে সরকারি কর্মচারী, আয়করদাতা বা মৃত ব্যক্তিদের মতো ভুয়া উপভোক্তাদের চিহ্নিত করতে বলা হয়েছে। অযোগ্যরা কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা এখনও উপভোক্তাদের অ্যাকাউন্টে না পৌঁছালেও, মুখ্যমন্ত্রী গত বুধবার রাতেই ঘোষণা করেছেন যে দিওয়ালির আগেই ১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণা যোজনার ভাতা সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। একই সময়ে ৮৪ লক্ষ বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা এবং ৩ লক্ষ লোকপ্রসার শিল্পীর ভাতাও প্রদান করা হবে। এছাড়া আগামী ১৩ নভেম্বর ৭ লক্ষ কুড়ি হাজার পশ্চিমবঙ্গ আবাস যোজনার প্রাপকদের দ্বিতীয় কিস্তির প্রায় ৪২০০ কোটি টাকাও হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *