বাঁকুড়ায় আদিবাসী সমাবেশ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপ ভ্যান উল্টে আহত ৩০!

বার্তা ডেস্কঃ

পুরুলিয়ার মানবাজারে আদিবাসী সমাবেশ থেকে পিক আপ ভ্যানে করে বাড়ি ফেরার পথে বাঁকুড়ার খাতড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ভ্যান। সোমবার রাত আটটা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ভ্যানে থাকা প্রায় ত্রিশজন যাত্রী আহত হয়েছেন। আহতরা সকলেই পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার ধচাটি গ্রামের বাসিন্দা। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাঁদের দ্রুত উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চারজনের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য একজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

সমাবেশ শেষে বাড়ি ফেরার আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, খাতড়ার ধবনি থেকে সারেঙ্গার পি মোড় যাওয়ার পথে কেলাতি আশ্রম সংলগ্ন জোড়খালের কাছে পৌঁছানোর পর চালক হঠাৎই গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার জেরে এই বিপত্তি ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় আদিবাসী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান এবং আহতদের সবরকম সহায়তার আশ্বাস দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *