প্রলয়ের সফল পরীক্ষা! ৫০০ কিমি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে প্রস্তুত ভারতের নতুন ব্রহ্মাণ্ড
বার্তা ডেস্কঃ
ওড়িশার চাঁদিপুর উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রলয় কোয়াসি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি দেড়শো থেকে পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এর উন্নত প্রযুক্তির কারণে মাঝপথে এই মিসাইলের গতিপথ প্রতিহত করা শত্রুর পক্ষে প্রায় আসাম্ভব।
সলিড প্রপেল্যান্ট বা কঠিন জ্বালানি প্রযুক্তির ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ সময় প্রস্তুত রাখা যায় এবং মোবাইল লঞ্চারের মাধ্যমে যেকোনো স্থান থেকে খুব সহজেই উৎক্ষেপণ করা সম্ভব। আধুনিক নেভিগেশন ও গাইডেন্স প্রযুক্তিসম্পন্ন এই মিসাইল বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করতে পারে, যা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। ২০২১ সালে প্রথম পরীক্ষার পর এটি দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে একটি বড় সংযোজন।