সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ, ছুটির সংখ্যা কমলো ৪০ দিনে!
বার্তা ডেস্কঃ
রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারি দপ্তরগুলিতে কাজের গতি ও প্রশাসনিক কাজের সংস্কৃতি বাড়াতেই এই পদক্ষেপ। বর্তমানে বছরে প্রায় ৫০ দিনের ছুটি পান কর্মচারীরা, যা কমিয়ে ৪০ দিন করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, অর্থ দপ্তর প্রথমে ৪৫ দিনের ছুটির প্রস্তাব জমা দিলেও তিনি তা আরও কমিয়ে ৪০ দিনে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন।
প্রশাসনিক সূত্রে খবর, বকেয়া কাজ দ্রুত শেষ করতে এবং অফিসে কর্মদিবস বাড়াতেই ছুটির সংখ্যা ছাঁটাই করা হচ্ছে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে চালু থাকা একাধিক ধর্মীয় ও সামাজিক উৎসব এবং মনীষীদের জন্মজয়ন্তীর ছুটিতে এই কোপ পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে কোন কোন বিশেষ দিনের ছুটি শেষ পর্যন্ত বাদ যাবে, তা অর্থ দপ্তরের নতুন ছুটির তালিকা ও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই স্পষ্ট হবে। সরকারের আশা, ছুটির এই কাটছাঁটে জনপরিষেবার মান ও গতি উভয়ই বৃদ্ধি পাবে।