কালীপুজোর আগেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুমে রাজ্যের ১ কোটি ৬৫ লক্ষ মহিলা উপভোক্তার জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। ৮ নভেম্বর কালীপুজো উপলক্ষ্যে অন্নপূর্ণা যোজনার নভেম্বর মাসের ৩ হাজার টাকার কিস্তি নির্দিষ্ট সময়ের আগেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে। বিজেপি সরকার পরিচালিত রাজ্য সরকারের এই পদক্ষেপে খরচ হবে প্রায় ৪,৯৫০ কোটি টাকা। সামাজিক সুরক্ষা ও আবাসন প্রকল্পের উপভোক্তারাও এই উৎসবের মুখে আর্থিক সুবিধা পাবেন বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পাশাপাশি স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যের ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর রাজ্য আবাসন প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৪,২০০ কোটি টাকা পাবেন ৭ লক্ষ ২০ হাজার পরিবার। এছাড়া রাজ্যের ৪ কোটি ২০ লক্ষ মানুষকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার পাশাপাশি ‘ভরসা প্রকল্প’-এর মাধ্যমে মাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণ বেকার যুবকদের আর্থিক সহায়তার প্রস্তুতি চলছে। আয়ুষ্মান ভারতের অধীনে রাজ্য ও কেন্দ্রের যৌথ অর্থায়নে ইতিমধ্যেই ২ লক্ষ ২০ হাজার মানুষ চিকিৎসা সুবিধা পেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *