কালীপুজোর আগেই বড় চমক, প্রকাশিত SSC গ্রুপ-সি ও গ্রুপ-ডি-র রেজাল্ট!

 

এসএসসি নন-টিচিং স্টাফ নিয়োগ: ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করল কমিশন

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) ২০২৫ সালের প্রথম এসএলএসটি (নন-টিচিং স্টাফ) ক্লার্ক বা গ্রুপ-সি পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গত ১৪ অক্টোবর জমা দেওয়া সংশোধিত শূন্যপদের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ মার্চ গ্রুপ-ডি এবং ৮ মার্চ গ্রুপ-সি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে গ্রুপ-সি পদে ২৯৮৯টি এবং গ্রুপ-ডি পদে ৫৪৮৮টি শূন্যপদ রয়েছে। পরীক্ষার প্রায় আট মাস পর কমিশন এই তালিকা প্রকাশ করল। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের কারণে ফলাফল প্রকাশের প্রক্রিয়া বিলম্বিত হয়েছিল।

ইন্টারভিউ সংক্রান্ত তথ্য:
আগ্রহী প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে নিতে পারবেন। ইন্টারভিউয়ের আগে প্রার্থীদের মূল নথি, শংসাপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে। তবে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ বা বিস্তারিত সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সময়ে ওয়েবসাইটেই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই প্রেক্ষাপটে নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *