পশ্চিমবঙ্গ সরকারের কড়া পদক্ষেপ!
November 6, 2026
অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা যাচাই করে এবার অযোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। চলতি সপ্তাহেই এই কাজ শেষ করতে হবে বলে রাজ্যের সব DM এবং কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ দিয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতর। এই মর্মে সংশ্লিষ্ট এই দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রতি অক্টোবর মাসে যাঁরা এই প্রকল্পের টাকা পেয়েছেন, তাঁদের তালিকা খতিয়ে দেখতে বলা হয়েছে।