নৈহাটির বড়মার স্লোগান বদলে গেল হঠাৎ, কেন এমন সিদ্ধান্ত?

বার্তা ডেস্কঃ

 

নতুন স্লোগানে সেজে উঠল নৈহাটির বড়মা মন্দির, নেপথ্যে ভক্তদের আবেগ ও সনাতনী ভাবনা

নৈহাটি: নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা মন্দিরের জন্য নতুন স্লোগান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মন্দির প্রাঙ্গণে এই নতুন স্লোগানের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, বড়কালী পুজো সমিতির কর্মকর্তা এবং মন্দিরের সদস্যবৃন্দ।

দীর্ঘদিনের প্রচলিত স্লোগান পরিবর্তনের এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হলেও, মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। মন্দির কমিটির সদস্য ও মুখপত্র অনন্ত চট্টোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরেই অগণিত ভক্ত, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজ্যের নানা প্রান্তের মানুষ স্লোগান পরিবর্তনের অনুরোধ জানিয়ে আসছিলেন। ভক্তদের সেই আবেগ ও সনাতনী ভাবনার প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার পর মন্দির কমিটির সর্বসম্মত সিদ্ধান্তেই নতুন স্লোগানটি চূড়ান্ত করা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষের যুগ্ম সম্পাদক এ প্রসঙ্গে বলেন, “একাধিক হিন্দু সংগঠন এবং বড়মার ভক্তরা এমন একটি স্লোগানের দাবি জানিয়েছিলেন, যা সরাসরি সনাতনী চেতনার প্রতিফলন ঘটাবে।” বড়মার প্রতি সাধারণ মানুষের অগাধ ভক্তি ও সনাতন সংস্কৃতির মূল ভাবনাকে আরও জোরালোভাবে তুলে ধরাই এই পরিবর্তনের মূল লক্ষ্য বলে জানিয়েছে মন্দির কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *