উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য দারুণ সুখবর, বিশেষ ট্রেন চালুর ঘোষণা!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে কলকাতা থেকে নিউ কোচবিহার রুটে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই পরিষেবাটি ২৮ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। কলকাতা থেকে এই বিশেষ ট্রেনটি প্রতি শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ছেড়ে পরের দিন রবিবার বিকেল সাড়ে তিনটায় নিউ কোচবিহারে পৌঁছবে। অন্যদিকে, নিউ কোচবিহার থেকে ট্রেনটি প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ছেড়ে সোমবার রাত আটটা দশ মিনিটে কলকাতায় এসে পৌঁছবে।

যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনটি নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা ও মালদহ টাউন স্টেশনে থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ব্যবস্থা রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষের বিশ্বাস, এই বিশেষ ট্রেন চালু হওয়ার ফলে উত্তরবঙ্গগামী পর্যটক ও যাত্রীদের যাতায়াত আরও অনেক বেশি সহজ ও আরামদায়ক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *