বাংলা লুট করে এবার দিল্লি দখল, ইন্ডিয়া জোট ও মমতাকে তোপ স্মৃতি ইরানির!

বার্তা ডেস্কঃ

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি দাবি করেন, বিরোধী দলগুলি দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি জানান, ১৯৫২ থেকে ২০২৫ সাল পর্যন্ত হওয়া ১২টি এসআইআর-এর মধ্যে ১০টির সময়ই কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল এবং ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার। খসড়া ভোটার তালিকা অনুযায়ী মৃত, ডুপ্লিকেট এবং ঠিকানা পরিবর্তিত ভোটারদের তথ্য তুলে ধরে তিনি বলেন, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে এক তৃণমূল নেত্রীর মন্তব্য থেকেই তাদের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে।

নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিজেপি নেত্রী আরও অভিযোগ করেন, বাংলায় গণতন্ত্র পদদলিত করে এবং বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়ে এখন তারাই রামলীলা ময়দানে কংগ্রেসের হাত ধরেছে। রবিবারের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলার অবনতি ও পুলিশকর্মী আহত হওয়ার ঘটনার তীব্র সমালোচনা করে তিনি জানান, বিরোধী নেতাদের মদতেই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। পরিশেষে, ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে ৫৬টি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের জন্য দলটির দুর্বল নেতৃত্ব ও দুর্নীতিকেই দায়ী করেন স্মৃতি ইরানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *