রাজ্যের স্কুলগুলিতে অঙ্গদানের প্রচার, উৎসাহ বাড়াতে শিক্ষা দপ্তরের বিশেষ উদ্যোগ

মৃত্যুর পরেও একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে অঙ্গদান, আর এই মহৎ ভাবনাকে ঘরে ঘরে পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি স্কুলে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ‘যুগ যুগ জিও অভিযান’-এর অঙ্গ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের পাশাপাশি প্রশাসনিক কেন্দ্রগুলিতেও কার্যকর করা হবে।

কর্মসূচি কেবল প্রচারে সীমাবদ্ধ না রেখে তা সঠিকভাবে বাস্তবায়ন করে বিস্তারিত রিপোর্ট স্কুল শিক্ষা অধিকর্তার দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের মতে, শ্রেণিকক্ষ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে অঙ্গদানের এই বার্তা ছড়িয়ে দেওয়া সচেতনতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *