ভাইফোঁটা-ছট-শিবরাত্রিতে সরকারি ছুটি কাটছাঁটের আর্জি, বছরে ৪০ দিনে বাঁধতে চান শুভেন্দু

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ছুটির দীর্ঘ তালিকায় কোপ বসাতে চাইছেন শুভেন্দু অধিকারী। ভাইফোঁটা, ছট বা শিবরাত্রির মতো বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তৃণমূল সরকারের আমলে যুক্ত হওয়া অতিরিক্ত ছুটি কাটছাঁট করার কথা ভাবা হচ্ছে। বকেয়া কাজ শেষ করে প্রশাসনে কাজের সংস্কৃতি ফিরিয়ে আনতেই ছুটির দিন কমানো প্রয়োজন বলে মনে করছেন তিনি। এ বিষয়ে নতুন ছুটির তালিকা তৈরির জন্য ইতিমধ্যেই অর্থসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে রাজ্য সরকারের ছুটির সংখ্যা বছরে প্রায় ৫০ দিন। শুভেন্দু অধিকারী জানান, অর্থসচিব প্রথমে ৪৫ দিনের ছুটির একটি তালিকা প্রস্তাব করলেও তা আরও কমিয়ে ৪০ দিন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নতুন তালিকায় চূড়ান্তভাবে কোন কোন ছুটির দিন বাদ পড়তে চলেছে, সে বিষয়ে এখনো কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। রাজ্য সরকারের দাবি, কর না বাড়িয়েও রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে এবং এবার কর্মসংস্কৃতি জোরদার করাই মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *