ভারতে লাফিয়ে বাড়ছে চিকিৎসার খরচ, ২০২৭ সালে পকেটে টান ফেলবে কোন ৩ প্রাণঘাতী রোগ

জিনিসপত্রের দামের চেয়েও দ্বিগুণ গতিতে বাড়ছে চিকিৎসার খরচ। আন্তর্জাতিক পেশাদার পরিষেবা সংস্থা ‘আয়ন’-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালে ভারতে চিকিৎসার খরচ বাড়তে পারে ১০.১ শতাংশ, যেখানে সাধারণ মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের আশপাশে থাকবে। ফলে ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতালে ভর্তির পেছনে খরচ হু-হু করে বৃদ্ধি পাায় সাধারণ মানুষের ওপর বড় চাপ তৈরি হতে চলেছে। চিকিৎসাজনিত এই অতিরিক্ত ব্যয়ের ধাক্কা সামলাতে হিমশিম খেতে হতে পারে কর্মীদের জন্য স্বাস্থ্যবিমা বরাদ্দকারী বিভিন্ন সংস্থাগুলিকেও।

রিপোর্টে উঠে এসেছে যে দেশের স্বাস্থ্য খরচের সিংহভাগটাই খসে যাচ্ছে মূলত হৃদ্‌রোগ, ক্যানসার এবং ফুসফুস বা শ্বাসযন্ত্রের চিকিৎসায়। দীর্ঘমেয়াদি চিকিৎসা, জটিল পরীক্ষা এবং নিয়মিত ওষুধের প্রয়োজনেই পকেট ফাঁকা হচ্ছে রোগীদের। এছাড়া স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে ভবিষ্যতে এই পরিস্থিতি আরও আশঙ্কাজনক রূপ নিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পরবর্তীতে চিকিৎসার বিপুল খরচ এড়াতে এখন থেকেই সুস্থ জীবনযাপন, সচেতনতা এবং সময়মতো রোগ নির্ণয়ের ওপর জোর দেওয়া অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *