নিজের বাড়ি পেতে লড়তে হলো ৪০ বছর! ভাড়াটে বিতর্কে ঐতিহাসিক রায় দিয়ে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

উত্তরপ্রদেশের পিলভিটের এক বাড়িওয়ালার টানা চার দশকের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। ১৯৮৪ সালে সম্পত্তিটি কেনার পর ছেলের নিউরোসার্জারি ক্লিনিক খোলার জন্য ভাড়াটেকে বাড়ি খালি করার নোটিস দিয়েছিলেন মালিক। দীর্ঘ সময় পর ২০১২ সালে স্থানীয় কর্তৃপক্ষ ও আপিল আদালত বাড়ি খালি করার পক্ষে রায় দিলেও, ২০২৫ সালের মার্চে এলাহাবাদ হাইকোর্ট সেই নির্দেশ বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভুক্তভোগী বাড়ির মালিক।

শীর্ষ আদালত এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ খারিজ করে স্পষ্ট জানায়, দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে বাড়িওয়ালার ন্যায্য প্রয়োজন কখনই শেষ হয়ে যায় না। আদালত ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করে, চার দশক ধরে মামলা চলায় চিকিৎসক ছেলেটি নিজের ক্লিনিকই খুলতে পারলেন না, যা বিচারব্যবস্থার জন্য পরিহাসমূলক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে ভাড়াটেকে সম্পূর্ণ সম্পত্তির দখল মালিকের হাতে তুলে দিতে হবে এবং একই সঙ্গে বকেয়া ও বর্তমান ভাড়ার সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *