হুগলি থেকে হে হেঁটে ৩ হাজার কিমি পাড়ি! রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ দেবাশিসের
রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী করার সংকল্প নিয়ে হুগলি থেকে হেঁটে দিল্লির পথে রওনা দিয়েছিলেন যুব কংগ্রেস কর্মী দেবাশিস। দীর্ঘ পাঁচ মাসে প্রায় ৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে নিজের প্রিয় নেতার সঙ্গে দেখা করলেন হুগলি জেলা যুব কংগ্রেসের এই সহ-সভাপতি। গত ৩১ মে কামাখ্যা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হওয়া এই পদযাত্রা বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও হরিয়ানা পেরিয়ে গত ২৮ অক্টোবর দিল্লিতে পৌঁছায়। এরপর বৃহস্পতিবার রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেন দেবাশিস।
দেবাশিসের এই পদযাত্রা রাজনৈতিক জোট ‘ইন্ডিয়া’ ও রাহুল গান্ধীর প্রতি তাঁর গভীর বিশ্বাস এবং ব্যক্তিগত আবেগের বহির্প্রকাশ। সম্প্রতি বিরোধী জোটের রামলীলা ময়দানের সমাবেশের পটভূমিতে এই দীর্ঘ সফর কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে। কোনও আনুষ্ঠানিক কর্মসূচির তোয়াক্কা না করে এক তরুণের প্রিয় নেতার প্রতি এমন অদম্য সংকল্প ও নিষ্ঠা জাতীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি করেছে।