‘গণতন্ত্র বাঁচান, এসআইআর বাতিল করুন’, দিল্লির পর এবার ৭ নভেম্বর কেরালায় আন্দোলনের ডাক সিজেপি-র
ভোটদান তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR)-এর বিরোধিতায় দিল্লির পর এবার কেরালায় বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। আগামী ৭ নভেম্বর বিকেল ৪টেয় কোচির রাজেন্দ্র ময়দানে “জন্তর মন্তর অ্যাট কোচি” শীর্ষক এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, দক্ষিণ অঞ্চলের প্রধান বিজয় মাল্লাঙ্গি এবং জাতীয় সম্পাদক আফরিন নওয়াজের উপস্থিতিতে আয়োজিত এই প্রতিবাদ থেকে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বাতিলের দাবি জানানো হবে বলে এক্স পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরে অনুমতি ছাড়া বিক্ষোভ ও কনট প্লেসে অনুষ্ঠান আয়োজনের জেরে সিজেপি প্রধান অভিজিৎ দিপকেসহ শীর্ষ নেতাদের গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। সেই ঘটনার পর এটিই দলের প্রথম বড় প্রতিবাদী পদক্ষেপ। উল্লেখ্য, যন্তর মন্তর বিক্ষোভ কেন্দ্র হিসেবে বাতিল হওয়া সত্ত্বেও সেখানে জাতীয় পতাকা উত্তোলনের কারণে গ্রেফতার হওয়া নেতারা শর্তসাপেক্ষে জামিনে মুক্ত হন। এর আগে গত ১ নভেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের পদযাত্রায় সমর্থন জানালেও রামলীলা ময়দানের জনসভায় সিজেপি-কে মূল তালিকা থেকে বাদ রাখা হয়েছিল।